Oppenheimer (First Day First Show Review)_(no spoiler)
PhD করার সুবাদে থাকা হয় মার্কিন মুল্লুক। শুনলাম পাড়ার সিনেমা হলে আজ একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে, Oppenheimer! দেখে আসলাম first day first show.
মুভিটাকে তিন ভাগে ভাগ করা যায় -
প্রথম ভাগে দেখানো হয়েছে একজন স্কলার নিজেকে কিভাবে প্রস্তুত করে, কাজ শেখার জন্য মানুষ কত জায়গায় যায়, আজ আমেরিকার হার্ভার্ড, কাল যুক্তরাজ্যের কেমব্রিজ তো পরশু জার্মানি। দেখানো হয়েছে বিদেশী স্টুডেন্টদের হোমসিকনেস, দেখানো হয়েছে মেধাবীরা কেন পুরো পৃথিবী দেখেও নিজের দেশে ফিরে আসতে চায়।
দ্বিতীয় ভাগ খুব প্রেডিকটেড, সেই Manhattan Project, মানে পারমাণবিক বোমা বানানোর গল্প (বেশি কিছু না বলি, মুভিটি অনেকেই দেখবে)।
তৃতীয় অংশ কোর্ট রুম ড্রামা, মানে Jolly LLB.
এত সিম্পেল কাহিনী?
যারা ক্রিস্টোফার নোলানের ভক্ত (বুঝে বা না হুজুগে), তাদের অনেক বড় অংশকে মুভিটি হতাশ করবে, যারা ওয়ার্ল্ড ক্লাস সিনেমা এর বোদ্ধা, সমালোচক, ফলোয়ার, তাদের মুভিটি অনেক ভালো লাগবে। দাঁড়ান বুঝিয়ে বলছি -
Stanley Kubrick কে চেনেন? ওনার নাম এর পাশে উইকিপেডিয়া লিখেছে “Widely considered one of the greatest filmmakers of all time”, এই টাইটেল আছে পৃথিবীর ৫/৭ জন মুভি ডিরেক্টরের ।তো উনি সারা পৃথিবীতে সারা ফেলে দিয়েছিলেন একটি সাইন্স ফিকশন মুভি বানিয়ে। ১৯৬৮ সালের সেই মুভির নাম ছিল “2001: space odyssey”, মানে ওই যুগের Interstellar; কিন্তু আর্শ্চর্জজনক ভাবে পরবর্তীতে সাইন্স ফিকশন ঘরোনা থেকে বের হয়ে তৈরী করেন Shining, Full metal Jacket এর মতো অল টাইম ক্লাসিক মাস্টারপিস। ঠিক যেমন স্প্লিবার্গ Jurassic Park বানানোর পাশাপাশি বানিয়েছেন Schindler's List, Saving Private এর মতো সব শ্রেণীর কাছে সমাদৃত সিনেমা, যা তাকে বাঁচিয়ে রাখবে বহুকাল। দ্বিতীয়ত, একটি ভালো সিনেমা ৫০ বছর পর রিলেভেন্ট থাকে, যেমন সত্যজিৎ রায় এর মহানগর বা চারুলতা আজ ৬০ বছর পরেও প্রচন্ড রিলেভেন্ট। Citizen Kane (1941) ৮০ বছর পরেও সর্বকালের সেরা ছবি হিসেবে বিবেচিত। বিশ্ব বরেণ্য জাপানি পরিচালক ওজু এর Tokyo Story (1953) ৭০ বছর পরেও আলোচলায়। অপরদিকে ৪০, ৫০ বা ৬০ এর দশকের কল্পকাহিনি বা সাইন্স ফিকশন মুভিগুলো কি আর আলোচনায় আছে? বরং সময়ের ব্যবধানে প্রযুক্তিগত তারতম্যের কারণে ছবিগুলোকে বেশ হাস্যকর লাগে, অর্থাৎ যা ছিলো ৫০ বছর আগের সব থেকে প্রযুক্তিগতভাবে আধুনিক ছবি, তা আজ বড় বেমানান। নোলান বিষয়টি বুঝতে পেরেছেন। তাই বাজার (Box Office) ঠিক রাখার জন্য Tenet,আর আগামী ১০০ বছর পরেও প্রাসঙ্গিক থাকার জন্য Oppenheimer.
যেকোনো ভালো বিশ্ব সিনেমার মতো এই ছবিতেও পরিচালকের মুন্সিয়ানা চোখে পড়ার মতো (যদি সেই চোখ আপনার থাকে)। ছবিতে Fellini's impact এর কথা মনে পড়িয়ে দিবে, ইতালীয় চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেল্লিনি যেমন তার ছবিতে প্রতীকীভাবে চরিত্রে দুঃস্বপ্ন কে ফুটিয়েতুলতেন ঠিক তেমনি অনেক সিম্বলিক শর্ট আছে মুভিতে (flashback)। সবথেকে কাছাকাছি উদহারণ হতে পারে সত্যজিত রায়ের ছবি “নায়ক”, সেই ডিপ্রেশনে পরা এক হিরো (উত্তম কুমার) যেকিনা স্বপ্নে দেখে টাকাটা পাহাড়ে সে ডুবে মারা যাচ্ছে। Oppenheimer তেমনি একজন নায়ক, যে চেয়েছিলো সাফল্য কিন্তু সাফল্য পাওয়ার পর তার মনে হতে থাকে তার হাতে অনেক রক্ত লেগে আছে।
ভাই, মুভিটি অস্কার পাবে?
আমি কিভাবে বলবো? তবে নোলানের ছবি মুক্তি পেলে হলিউড পাড়ার high-end টেকনিশিয়ানদের মন খারাপ থাকে। কারণ নোলানের প্রজেক্টের টেকনিশিয়ানরাই মূলত কারিগরি শাখার Prize গুলো পায়, ঠিক যেমন Dunkrick অনেক গুলো পেয়েছিলো (best sound mixing, best sound editing, best film editing)। এই মুভিও পাবে , Best Cinematography ও পেতে পারে, Best Adapted Screenplay category তেও চান্স আছে। মুভি তা আসলে মনে হয়েছে oppenheimer এর জন্য নয় আসলে এই বানানো হয়েছে Cillian Murphy কে অস্কার পাইয়ে দেয়ার জন্য (মজা করলাম)। Peaky Blinders খ্যাত এই আরিশ ভদ্রলোক আসলে অনেক বড়ো জাত অভিনেতা। অস্কার রেসে এক নম্বরে আছেন (ধরে রাখেন আপাতত, যদিও Joaquin Phoenix সাহেবও নেপোলিয়ান নিয়ে আসতেছেন)। এটম বোম নিয়ে বানানো ছবি Best Picture পাবে বলে মনে হয় না, সাবজেক্ট ম্যাটার্স, অনেক বড়ো বড়ো ছবি এখনো মুক্তির অপেক্ষায় তাই নোলান Best Director হিসেবে পাবে কিনা জানি না (পাবে না ধরে রাখেন)।
মোদ্দা কথা আপনার যদি The Theory of Everything, A Beautiful Mind, A Beautiful Mind ভালো লেগে থাকে তাহলে ভালো লাগবে….. বেশ ভালো লাগবে। আর আপনি যদি কল্পকাহিনি নির্ভর উত্তেজনাপূর্ণ সিনেমার পার ভক্ত হন তাহলে ছবিটি আপনাকে আশাহত করবে।
Personal Rating: 8/10
লিখেছেন : Shah Abid